ঢাকাMonday , 23 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

Link Copied!

kill-

চট্টগ্রাম প্রিতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে মো.রফিক আহমেদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘নিহত রফিক আহমেদের সাথে প্রতিবেশি ফরিদ আহমদের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিলো। রোববার রাতে ওই বিরোধের জের ধরে রফিক আহমেদকে পিটিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে শবে বরাতের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রফিকের উপর হামলা হয়। এসময় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।