ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমাদের প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতি করবো

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা নতুন প্রযুক্তি তৈরি করবো। যা দিয়ে আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করবো। আমরা প্রযুক্তি আমদানি করবো না, বরং আমাদের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতি করবো।’ রোববার (২২ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা পূরণ করবো। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে অনেক ত্রুটি আছে। তা সত্ত্বেও আমরা অনেক এগিয়ে গেছি। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে এ খাতে আরও উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। জাতির পিতার নেতৃত্বে সেই স্বাধীনতা অর্জিত হয়। মুক্তিযুদ্ধের আদর্শে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
যে জাতি অভাবগ্রস্ত ছিলো, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে জাতি আজ খােদ্য স্বয়ংসম্পন্ন হয়েছে, বিদ্যুৎ উৎপাদন বড়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।