ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানত বিমানবন্দর পুরো সচল

Link Copied!

Biman
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোববার (২২ মে) সকাল থেকে পুরোদমে সচল হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট সকাল ৮টা ১১ মিনিটে অবতরণ করে। সকাল ৮টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে সেটি ঢাকার পথে রওনা দেয়। এর আগে সকাল সাতটা থেকে ইমিগ্রেশনসহ বিমানবন্দরের সকল শাখায় কার্যক্রম শুরু হয়।
এরই মধ্যে সিডিউল অনুযায়ী বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন।  তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আমাদের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা ১১ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট ল্যান্ড করে। সকাল সাড়ে ১০টায় তিনি জানান, বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে পাঁচটি ফ্লাইট রানওয়েতে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে আরও দুটি ফ্লাইট অবতরণ করবে।
এর আগে শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্ধ ঘোষণার আগেই আর্ন্তজাতিক রুটের পাঁচটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হয়। এর বাইরে শনিবার আর্ন্তজাতিক রুটের আর কোন ফ্লাইটের শিডিউল চট্টগ্রাম থেকে ছিলনা। তবে অভ্যন্তরীণ রুটের কোন ফ্লাইট চট্টগ্রামের উঠানামা করতে পারেনি।