ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

Link Copied!

Handcuff

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রফিক (২২) ও সাগর (২৮)। তবে সিরাজ নামের একজন পালিয়ে গেছেন। রোববার (২২ মে) দুপুরে রাজধানীর ডেমরা থানাধীন সানারপাড়ের মায়ের দোয়া খাবার হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। ডেমরা থানার অফিসার ইনচার্জ এস এম কাওসার আহাম্মেদ বিষয়টি জানান।
তিনি জানান, শনিবার (২১ মে) সকাল ৭টায় ওই তরুণী প্রেমের সম্পর্কের কারণে ঝিনাইদহ থেকে ঢাকায় প্রেমিক শাহিনের কাছে আসেন। সকালে সানারপাড়ায় মায়ের দোয়া হোটেলে শাহিনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাগর ও রফিকুল নামে দুই যুবক ওই তরুণীকে হুমকি ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তরুণী ও তার প্রেমিক শাহিনকে জোরপূর্বক সানাড়পাড়ার আবুল কাশেমের বাড়িতে নিয়ে যায়। সেখানে শাহীনকে ওই বাড়ির একটি কক্ষে আটকে রেখে পাশের কক্ষে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে জানায় ওই তরুণী।
এ ঘটনায় ওই তরুণী ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা করে। তিনি বলেন, ডেমরা থানা পুলিশ বিশেষ ঝটিকা অভিযানের মাধ্যমে সাগর ও রফিকুল ইসলাম নামের দুই যুবককে গ্রেফতার করে। তবে সিরাজ নামের একজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।