ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

Link Copied!

Satkhira-সাতক্ষীরা প্রতিনিধি : ভারতের মুম্বাই থেকে ফেরার পথে সাতক্ষীরার মাদরা সীমান্তে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে বাংলাদেশে ফিরছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আহত যুবকের নাম অজিহার রহমান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার মাদরা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে বাংলাদেশে ফিরছিলেন। পথিমধ্যে তিনি মাদরা সীমান্তের বিপরীতে মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩ এর কাছাকাছি ভারতের বিথারী এলাকার বস্তুমতলা পৌঁছালে তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তবে আহত ব্যক্তি এখন কোথায় আছেন তা তিনি জানাতে পারেননি।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, ভারতের বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের সাথে তিনি কথা বলেছেন। বিএসএফ গুলি বর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আহত ব্যক্তি অজিহার রহমান কোথায় আছেন তা এখনও জানা যায়নি। তবে, আহত অজিয়ারের স্বজনরা দাবি করেছেন, বিএসএফের গুলিতে অজিয়ার রহমান আহত হয়েছেন। তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।