নারায়ণগঞ্জ প্রতিনিধি : সরকারের পাঁচ বছরের অর্জন পাঁচ মিনিটে শেষ হতে পারে। তাই সবাইকে আরো সতর্ক হতে হবে। প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রধানমন্ত্রীর সম্মতিতে প্রধান শিক্ষককে পুনর্বহাল ও কার্যকারী কমিটি ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া এলাকার ঢাকা-মোরগাপাড়া চলাচলকারী বোরাক পরিবহনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি ওই এলাকার মহাসড়কে যেন যানজট সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

