ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেলিম ওসমান ইস্যুতে জাপা চুপচাপ, এটা উদ্বেগের

Link Copied!

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান একজন সম্মানিত স্কুল শিক্ষককে অপমান করেছেন, এটা চরম খারাপ কাজ হয়েছে। এই
অপরাধের ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো আঙ্গুল তুলে হুঁশিয়ার করেছেন ওই সংসদ সদস্য। এই ঘটনায় একজন সাংসদ হিসেবে আমি চরম অপমান বোধ করছি। অথচ জাতীয় পার্টি এ ব্যাপারে একেবারে চুপ, এটা চরম উদ্বেগজনক।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শণীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ নাসিম বলেন, জাপা চেয়ারম্যান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন। দলটির কো-চেয়ারম্যান জিএম কাদেরকে ক্লিন ইমেজের রাজনীতিক নেতা হিসেবে ধরা হয়, তিনিও শিক্ষককে অপমানের বিষয়ে নিশ্চুপ। আর বিএনপিও বিভিন্ন সরকারেরর বিরুদ্ধাচরণ করলেও এই ব্যাপারে কোনো মন্তব্য করছে না। কারণ দুটি দলই একই
ভাবধারার, চোরে চোরে মাসতুত ভাই।
কোনো অপরাধী পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে খাতির করেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় তিনি মন্ত্রীকেও ছাড় দেননি। এছাড়া অপরাধে জড়িত থাকায় এমপি এবং দল বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকে ছাড় দেন নাই, ভবিষ্যতেও দিবেন না।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতারা।