ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার ভাগ হয়েছে ‘ইসলামী শ্রমিক আন্দোলন’

Link Copied!

islami andolonনিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর শাখাকে ভেঙে চার ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম নামে এ শাখা করা হয়েছে। এর আগে শুধু ঢাকা মহানগর শাখা ছিল।
গত মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরীর শ্রমিক কাউন্সিলের মাধ্যমে এ চার ভাগে ভাগ করা হয়।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগরের চার শাখা কমিটির নবনির্বাচিতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণে মুহাম্মদ সাব্বির আহমদকে সভাপতি, মাওলানা আনিসুর রহমানকে সহ-সভাপতি, হাফেজ শাহাদাতকে সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর পূর্বে মাওলানা আল-আমীন সাইফীকে সভাপতি, অধ্যাপক আব্দুল করীমকে সহ-সভাপতি, মোস্তফা আমিনকে সাধারণ সম্পাদক। ঢাকা মহানগর পশ্চিমে এইচএম ছিদ্দিকুর রহমানকে সভাপতি, হাফেজ নাসির উদ্দিন মামুনকে সহ-সভাপতি, আমনুল হককে সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরে মুহাম্মদ ঈমান উদ্দিনকে সভাপতি, মুফতি মিজানুর রহমানকে সহ-সভাপতি, মুহাম্মদ জয়নাল আবদীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে প্রধান অতিথি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়ম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এই প্রসঙ্গে শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকন বলেন, ‘সংগঠন ও সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতেই শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর শাখাকে ভেঙে চারটি শাখা করা হয়েছে।’