ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান সরকার শ্রমিকবান্ধব

Link Copied!

AZM-Nasir-1
চট্টগ্রাম প্রতিনিধি : শোষণমুক্ত সমাজ ও দেশ গড়া মহান মুক্তিযুদ্ধের অঙ্গিকার ও বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমবান্ধব সরকার। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে পরিবার পরিজন নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে তা ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

মেয়র বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের কাছে তাৎপর্যপূর্ণ দিবস। ১৩০ বছর আগের চেয়ে বর্তমানে টেকনোলজি, শিল্পের অবস্থা, শ্রমিক শ্রেণির ধ্যান ধারনা থেকে আজকের প্রেক্ষাপট ভিন্ন। এই ভিন্নতা বিবেচনায় এনে মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে ট্রেড ইউনিয়ন নেতাদের অধিকার আদায়ের কর্তব্য নির্ধারন করতে হবে।

তিনি বলেন, শ্রমিক শ্রেণি শুধু উৎপাদন ব্যবস্থারই অংশ নয়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম কারিগর। মেয়র বর্তমান সময়ে কাঙ্খিত উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে মালিক শ্রমিকদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। রোববার সকালে নগরীর ওয়াসা মোড়ে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন সদস্য ফোরামের সভাপতি নুর মোহাম্মদ ইলিয়াছ।

জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মো.সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনিল সরকার, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, বন্দর সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সফি, ব্যবসায়ী জিল্লুর রহমান রায়হান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলী আকবর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।