ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. জাফর ইকবালের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ

Link Copied!

Jafar-iqbalনিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবালের জন্য সশস্ত্র পুলিশ নিয়োজিত করা হচ্ছে। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জাফর ইকবালকে সশস্ত্র পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে। তিনি আরো জানান, দিনের বেলায় ড. জাফর ইকবালের সঙ্গে দুজন এবং রাতে তিনজন সশস্ত্র পুলিশ থাকবে। এক প্রশ্নের জবাবে রহমত উল্লাহ বলেন, নতুন করে জাফর ইকবালকে কোনো ধরনের হুমকি দেওয়ার তথ্য নেই। তবে সামগ্রিক পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সিলেটের কোনো ব্যক্তি যদি জীবননাশের হুমকি পেয়ে থাকেন, তবে সেটা পুলিশকে জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। এছাড়া গত বছরের মে মাসে অধ্যাপক জাফর ইকবালসহ দেশের ১০ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয় ‘আনসার উল্লাহ বাংলা টিম- ১৩’।