ফরিদপুর প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে গুপ্ত হত্যাকারী তারাই- যারা একাত্তরে পরাজিত হয়েছিল, যারা ২১ আগস্ট গ্রেনেডহামলা করেছিল, যারা আগুনযুদ্ধে পরাজিত হয়েছিল।
তিনি বলেন, সম্প্রতি গুপ্ত হত্যাকারী সেই চক্র যারা বাংলাদেশের সংবিধানকে বাইরে ঠেলে দিয়েছিল।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সার্কিট হাউজে স্থানীয় জাসদ নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ এখনো বিপদমুক্ত নয় উল্লেখ করে তিনি বলেন, রাজাকার, জঙ্গিবাদ ও ’৭১-এর দালালদের পতন না হওয়া পর্যন্ত আমরা বিপদমুক্ত হতে পারব না। এখন মহাঐক্য ছাড়া বাংলাদেশকে সেফ করা যাবে না।
তথ্যমন্ত্রী বলেন, এই দেশকে আরেক ধাপ উঠতে হলে বৈষম্যমুক্ত, দুনীতিমুক্ত, দলবাজিমুক্ত করতে হবে।

