ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাশুড়িকে হত্যা করে জামাইয়ের আত্মহত্যা

Link Copied!

Suisideমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করে আত্মহত্যা করেছেন কামাল খাঁন (৩০) নামে এক যুবক। এসময় আরো তিনজনকে কুপিয়ে জখম করা হয়।
শনিবার  সকাল ৭টার দিকে উপজেলার সিন্দুরখান রোডে এ ঘটনা ঘটে। নিহত মুরশেদা বেগম (৩৫) ওই এলাকার মনি মিয়ার স্ত্রী।
আহতরা হলেন- শ্বশুর মনি মিয়া (৪৫), কামাল খানের স্ত্রী মুক্তা বেগম (২৩) ও ভাই তামিম (২০)। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ১০ মাস আগে কামাল খানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। মুক্তা সংসার করবে না বলে কিছুদিন আগে কামাল খানকে তালাক দেন। এর জের ধরে শনিবার সকালে কামাল খান মুক্তাদের বাড়িতে এসে ধারালো দা দিয়ে সবাইকে কুপিয়ে আহত করে। এসময় কামাল বলেন, ‘আমি নিজেও বাঁচবো না, তোদেরও বাঁচতে দেবোনা।’ এই বলে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়রা কামাল খানকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।