ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

Accidentনাটোর প্রতিনিধি : নাটোরে ট্রাকের ধাক্কায় মনসুর আলী (৭০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের তেবাড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী মাস্টার বাগাতিপাড়া উপজেলার পাকা গ্রামের মৃত ছেফাত আলীর ছেলে।
নাটোর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, শনিবার সকালে মনসুর আলী নাটোর কোর্টে কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-নাটোর মহাসড়কের তেবাড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে স্থানীয় একটি পেট্রোল পাম্পের ৫০ গজ দুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যান তিনি।