ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিক ব্যাংক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ২

Link Copied!

Handcuffনিজস্ব প্রতিবেদক : বেসিক ব্যাংকের ৭০ কোটি টাকা অবৈধভাবে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার ভোর ৪টার দিকে দুদকের দায়ের করা মামলায় জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে দুদকের একটি দল তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন- এমারেল্ড অটোব্রিকস গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা।
উল্লেখ্য, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এর আগে এমারেল্ড গ্রুপের আরেক স্বত্বাধিকারী সৈয়দ হাসিবুল গণিকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার জামালপুর আদালতে আসামিদের হাজির করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদক সূত্র।