ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

Link Copied!

Accidentনোয়াখালী প্রতিনিধি : সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ট্রাকচাপায় ইব্রাহিম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম অশ্বদিয়া ইউনিয়নের বালানগর গ্রামের আলি আজমের ছেলে। আহত ফারুকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে সোনাপুরের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম ও ফারুক। পথে বিসিক শিল্পনগরী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিম নিহত ও ফারুক আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।