ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ২ আ.লীগ কর্মীকে খুন

Link Copied!

MARDERলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের ভাঙ্গা খাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে গুলিবিদ্ধ ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় দুই আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই ইউনিয়নের নবিউল্লার দোকানের পাশে একটা ধানক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন মানিক (৪০) রাজিবপুর গ্রামের সরদার বাড়ির মৃত সেকান্তরের ছেলে এবং কামরুল ইসলাম (২৫) একই গ্রামের শামসুল করিমের ছেলে। তারা আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
কামরুল ইসলামের মামা নুর আলম জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে বাড়ি থেকে কামরুল ইসলামকে ডেকে নিয়ে যায় ইসমাইল হোসেন মানিক। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে নবিউল্লার দোকানের পাশে একটা ধানক্ষেতে তাদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
মানিকের বড়ভাই মনির হোসেন জানান, পার্শ্ববর্তী নুরউল্লার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তাদের। এ নিয়ে নুরউল্লা তার ভাইকে কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলেও জানিয়েছেন তিনি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানান, মানিকের মাথায়, পেটে কোপের ও গুলির চিহ্ণ রয়েছে। কামরুলের গলায় ওড়না পেঁচানো ও মাথায় কোপের চিহ্ণ রয়েছে।
তিনি আরো জানান, নিহত মানিকের বিরুদ্ধে থানায় চুরি ডাকাতিসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।