ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

rapeদিনাজপুর প্রতিনিধি : প্রাইভেট পড়ানোর সময় বীরগঞ্জ পৌর শহরের দশম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আশীষ কুমার সরকার (৪৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে বীরগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আশীষ কুমার দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বীরগঞ্জ শহরের বাসিন্দা।
বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রী প্রাইভেট ছুটির পর বাড়িতে এসে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকজন শিক্ষকের বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হয়। ক্ষুদ্ধ লোকজন তার ওপর হামলা চালালে তিনি পালিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এসময় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এবং বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন উত্তেজিত জনতার উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান আশ্বাসের প্রেক্ষিতে রাত সাড়ে ১০টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্কুলছাত্রী অভিযোগ করে বলেন, প্রাইভেট পড়ার সময় প্রচণ্ড গরমে স্যারের কাছে কোমলপানীয় খাওয়ার আবেদন করি। স্যার বললেন বাড়ির ভিতরে ফ্রিজে ঠান্ডা পানি আছে, নিয়ে খাও। আমি পড়ার রুমে থেকে ভেতরে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করতেই দেখি স্যার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে সব খুলে বলি।
ছাত্রীর মা বিলবিস বেগম জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় তার মেয়ে ওই শিক্ষককের কাছে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট শেষে রাত ৭টায় বাড়ি ফিরে এসে ঘরে বসে কাঁদতে থাকে। এ সময় তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতে ওই শিক্ষক তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে বলে জানায়। পরে আমরা শিক্ষকের বাড়িতে গিয়ে এর প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে বিচার দাবি করি।
তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক আশীষ কুমার সরকার বলেন, ‘প্রতিটি ছাত্র-ছাত্রীকে আমি সন্তানের মতো স্নেহ করি। আজ আমি কোনো মহলের ষড়যন্ত্রের শিকার। বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পর শিক্ষককের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে।