ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনুকে ‘মশাল’ দিয়ে ইসির চিঠি

Link Copied!

jasodনিজস্ব প্রতিবেদক : হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে দলীয় প্রতীক ‘মশাল’ দিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মইন উদ্দিন খান বাদলের নেতৃত্বাধীন জাসদ গঠনতন্ত্র অনুসরণ না করায় এক্ষেত্রে ইসির কিছু করণীয় নেই বলেও জানিয়ে দিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) জাসদ নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেনের কাছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা রৌশন আরা এ-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।
এর আগে গত ৬ এপ্রিল দু’পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার দু’পক্ষের সভাপতি ও সাধারণ  সম্পাদকের কাছে ইসির সিদ্ধান্ত সম্বলিত চিঠি পাঠান সহকারী সচিব রৌশন আরা।
‘মশাল’ প্রতীক বরাদ্দের বিষয়ে হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১১-১২ মার্চ জাতীয় সম্মেলনে গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করে ইনুকে সভাপতি ও কার্যকরী কমিটির তালিকা ইসির কাছে পাঠানোয় তাদের ‘মশাল’ প্রতীক বহাল রাখা হলো।
অপরদিকে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাদল-আম্বিয়া-প্রধানের কমিটি গঠনতন্ত্র অনুসারে না হওয়ায় ও প্রয়োজনীয় দলিলাদি দাখিল না করায় এ বিষয়ে ইসির করণীয় কিছু নেই।
গত ১২ মার্চ জাসদের কাউন্সিলে দুটি কমিটি গঠিত হয়। একটির সভাপতি তথ্যমন্ত্রী ইনুর সঙ্গে সাধারণ সম্পাদক শিরীন আখতার। অন্যটিতে সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
এর পর দু’পক্ষই নিজেদের মূলধারার দাবি করে এলেও ইসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ফলে ইনুর কাছে থাকল ‘মশাল’ এবং ইনুর নেতৃত্বাধীন জাসদই মূলধারার হিসেবে স্বীকৃতি পেল।