নিজস্ব প্রতিবেদক : নিয়মিত শারীরিক চেকআপের অংশ হিসেবে ব্যাংকক গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। মির্জা ফখরুলের সাথে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়টি তার চিকিৎসার ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

