ঢাকাTuesday , 12 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজাকারদের মা খালেদা জিয়া

Link Copied!

Enuত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজাকারের মা আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপি খারাপ। রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।’
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কালির বাজার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘খুনি রাজাকারদের কাঁধে নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না। তাদের কাঁধে রেখে কখনও গণতন্ত্র পাবেন না।’
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা ৭১ এর খুনীদের ঘরে ঢুকিয়েছে তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। যারা এসব খুনীদের ঘরে ঢুকিয়ে রেখেছে তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে।’
কালির বাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জাসদ নেতা রতন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠঅনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি) শারমিন জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, সহকারী পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) বিল্লাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কালির বাজার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আ.হ.ম শহিদউল্লাহ প্রমুখ।