ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার ৩ মাদক কারবারি

বগুড়া ব্যুরো
November 12, 2026 9:15 pm
Link Copied!

বগুড়ায় ৪ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিনার রহমান, মিশু হোসেন প্রান্ত ও রাফিউল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তার মিনার রহমান গত ৩ নভেম্বর ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর পলাতক আসামি ছিলেন। এবার তাকে আরও ৪ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনই বগুড়া মহানগর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।