ঢাকাSaturday , 9 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে বন্ধু না হয়েও চ্যাট করুন

Link Copied!

Facebook-finalপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে বন্ধু না হয়ে চ্যাট করার সুযোগ নেই। অচেনা ফেসবুকে ব্যবহারকারীকে মেসেজ করার সুযোগ আছে। কিন্তু সেগুলো ফেসবুকের মেসেজ রিকোয়েস্টে গিয়ে জমা হয়। সেখান থেকে মেসেজের রিপ্লাই দেয়া যায়। কিন্তু চ্যাট করার সুযোগ মেলে না। এই সমস্যার সমাধান করলো ফেসবুক।
বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক। কোটি কোটি মানুষের বসবাস এই ফেসবুকে। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়, চেনা পরিচিতদের সঙ্গে যোগাযোগ করার অন্যতম জায়গা এটি। তাই ফেসবুককেও নতুন নতুন ফিচার দিয়ে রোজ সাজিয়ে তুলছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
এবার আরও একটি নতুন ফিচার্স নিয়ে এলেন তিনি। যেখানে আপনি সদ্য পরিচিত যেকোনো কারও সঙ্গেই কনভারসেশন শুরু করে দিতে পারবেন ফেসবুকে।
ফেসবুকের ‘মেসেঞ্জার কোড’-এর মাধ্যমে আপনি নতুন পরিচয় হওয়া বন্ধুর সঙ্গে তখনই কথা বলা শুরু করে দিতে পারবেন। এর জন্য আপনাকে শুধুমাত্র দেওয়া ইউনিক কোডটিকে স্ক্যান করতে হবে। ব্যাস তাহলেই আপনি নতুন বন্ধুর সঙ্গে চ্যাটিং শুরু করে দিতে পারবেন।
গতকাল থেকেই ফেসবুকের এই নতুন ফিচার চালু হয়েছে।