নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ীরর কুখ্যাত সন্ত্রাসী নাহিদ সেরনিয়াবাতকে (৩০) সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১০।
শুক্রবার সকালে তথ্যটি নিশ্চিত করেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করে র্যাব-১০। এসময় তার এক সহযোগী জুবায়েরকেও (২৯) গ্রেপ্তার করা হয়। নাহিদের নামে যাত্রাবাড়ী থানায় টেন্ডার ডাকাতি ও ভূমিদস্যুতার মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান এএসপি মিজান।

