ঢাকাFriday , 8 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

Link Copied!

Songhorsho Bograঝিনাইদহ প্রতিনিধি : ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মীর আকামত হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও মাগুরাসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিকাশ চন্দ্র বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা নিজামুল গণি লিটুর সমর্থকদের মধ্যে সকাল ৭টার দিকে ছয়াইল গ্রামে সংঘর্ষ বাঁধে। সেসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল-ফালা বল্লম নিয়ে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ছয়াইল গ্রামের বেলায়েত আলী মীরের ছেলে মীর আকামত হোসেনকে মৃত বলে ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবির রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।