নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া দিলীপ কুমার সাহা ও অলোকা রানী সাহা নামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে নগদ অর্থ স্বর্ণালংকারসহ ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ডাকাতদল।
শুক্রবার ভোররাতে উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রাক্তন স্কুল শিক্ষক দিলীপ কুমার সাহা জানান, ভোরাতে ১০ থেকে ১২ জনের ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ও ছয় ভড়ি স্বণাংলংকার লুট করে। প্রতিরোধ করতে গেলে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এলাকাবাসী দুজনকে হাসপাতালে ভর্তি করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

