ঢাকাThursday , 7 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলিসহ সাবেক মেম্বার গ্রেপ্তার

Link Copied!

armsরাজশাহী প্রতিনিধি : জেলার চারঘাটে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সারদা ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামের নেশার মণ্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ওরফে নুরিমান মেম্বার ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে মুজিবুর রহমান।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের ছেলে সজিব তার দলবল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সামনে পহেলা বৈশাখ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সজিব তার নিজ বাড়িতে অস্ত্র ও গুলি মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টা থেকে মধ্য রাত পর্যন্ত নুর ইসলামের নিজ বাড়িসহ সহযোগী মুজবার রহমানের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এক পর্যায়ে তাদের বাড়ি থেকে শর্টগানের দুই রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল ও তিনটি রামদাসহ নুর ইসলাম ও তার সহযোগী মুজিবার রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের আগমন টের পেয়ে সন্ত্রাসী সজিব পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।
ওসি নিবারন চন্দ্র বর্মন আরো জানান, সজিব এলাকায় সন্ত্রাসী হিসেবে নিজেকে জাহির করতে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরি করেছে। আর সেই সিন্ডিকেটের গডফাদার হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একাধিক মামলা রয়েছে। তারা মূলত সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পহেলা বৈশাখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এসব অবৈধ অস্ত্র মজুদ করে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।