নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বুধবার জাসদ (ইনু) থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
দাবি দিবস উপলক্ষে আগামীকাল বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল পালন করবে দলটি।
বিজ্ঞপ্তিতে জানান হয়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) রাজাকার, ধর্মীয় জঙ্গীবাদ, দখলবাজি, দুর্নীতি, বৈষম্যমুক্ত সুশাসন, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা এবং সমাজতন্ত্রের পথে এগিয়ে যাওয়াসহ বিভিন্ন দাবিতে আগামীকাল দেশব্যাপী ‘দাবি দিবস’ পালন করবে।
সমাবেশ ও মিছিল কর্মসূচিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

