ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জোর করে ব্যালট বক্স ভরানোর নাম নির্বাচন

Link Copied!

amaj uddinনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে অন্ধকারে ব্যালট বক্স ভর্তি করাই এখন নির্বাচন।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজনে ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দিক থেকে এদেশের জনগণ অনেক সচেতন। তারপরও যার ভোট তিনি যাকে ইচ্ছা দিতে পারেন না। প্রার্থীরা ভোটারের কাছে যেতে পারেন না।’
এ ব্যাপারে ইসি ঠিকভাবে তার দায়িত্ব পালন করছেন না মন্তব্য করে এমাজউদ্দিন বলেন, ‘অথর্ব কথাটা বললে খারাপ শোনা যায় কিন্তু এর চেয়ে ভাল কথা বলতে পারি না।’
সরকারের উদ্দেশে সাবেক এ ভিসি বলেন, ‘বাহিরে যে বিভিন্ন পর্যায়ে গুঞ্জন, আলোচনা হচ্ছে এগুলো কানে তুলুন।’ বিচার বিভাগ সম্পর্কে মন্ত্রীদের উক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব শোনার দুর্ভাগ্য আমাদের হয়েছে। এগুলো সুশাসনের লক্ষণ না। সুপ্রতিষ্ঠিত সরকারের লক্ষণ না।’
এমাজউদ্দিন অভিযোগ করে বলেন, ‘একটা রাষ্ট্রের কোষাগার থেকে কত টাকা সরে গেছে, এই হিসাবটাও তাদের পুরোপুরি নেই। পদত্যাগ করেই মনে হলো মুক্ত হয়ে গেল। কিন্তু এটা তো শেষ না। আজ হোক কাল হোক জনগণ চুপচাপ বসে থাকবে না।’
‘শেখ হাসিনা বিশ্বের ক্ষমতাশালী নেতাদের মধ্যে ১০ম স্থানে থাকলেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে তার অবদান আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠেনি। ক্ষমতা কুক্ষিগত করার পরিণতি যে ভালো না, ইতিহাসের দিকে তাকালে তা স্পষ্ট’, বলেন তিনি।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, আবু নাসের রহমতুল্লাহ, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম প্রমুখ।