ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

Link Copied!

Accidentসিরাজগঞ্জ প্রতিনিধি : জেলায় ট্রাকচাপায় বায়েজিদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক স্কুলছাত্র। এরা দুজনেই চন্ডিদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চন্ডিদাসগাতিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ হোসেন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও আহত রাব্বি (১০) একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বায়েজিত ও রাব্বি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে চন্ডিদাসগাতী কবরস্থানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বায়েজিত নিহত ও রাব্বি গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত রাব্বিকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।