ঢাকাWednesday , 6 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোন গ্রাহকদের দুসাই রিসোর্টে ছাড়

Link Copied!

GP Logoপ্রযুক্তি ডেস্ক : গ্রামীণফোন লিমিটেড তার স্টার গ্রাহকদের জন্য দুসাই রিসোর্ট অ্যান্ড স্পাতে বিশেষ ছাড়ের সুযোগ দিচ্ছে। গ্রাহকরা এই রিসোর্টে হ্রাসকৃত মূল্যে অবসর যাপন করতে পারবেন।
এজন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়। গ্রামীণফোনের হেড অব হাই ভ্যালু সেগমেন্ট অ্যান্ড স্টার রেজওয়ান মোহাম্মদ চৌধুরী এবং দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক রেজিনা নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিপি হাউজে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
গ্রামীণফোনের স্টার গ্রাহকরা রুম ভাড়ায় ছাড় পাবার পাশাপাশি ইনডোর স্পা তে ২০% ছাড় পাবেন। এছাড়াও খাবারে ১৫% ছাড় মিলবে।
গ্রামীনফোন প্ল্যাটিনাম প্লাস ও প্ল্যাটিনাম ষ্টার গ্রাহকদের জন্য আছে আরেকটি অফার। তারা দুসাই রিসোর্টের ডিলাক্স এ ও বি ভিলায় এক রাত থাকলে এক রাত ফ্রি থাকার সুযোগ পাবেন।