ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মওদুদ

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী হাসনা মওদুদ।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এ তথ্য জানিয়েছেন। মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।
শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ অবস্থায় গত ৩১ মার্চ মওদুদ আহমদকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গতকার সোমবার দুপুর ১টার দিকে তাকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।