ঢাকাTuesday , 5 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরও নারীবান্ধব দল হচ্ছে বিএনপি

Link Copied!

BNP Logoনিজস্ব  প্রতিবেদক : আগামী কয়েক বছরের মধ্যে দলের সব পর্যায়ের কমিটিতে অন্তত ৩৩ ভাগ নারী সদস্য থাকবে এমন নীতি নিয়ে অগ্রসর হচ্ছে বিএনপি। আসন্ন কমিটিতে তার প্রতিফলন ঘটতে যাচ্ছে। সদ্য সমাপ্ত কাউন্সিল অধিবেশনে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। নারী নেতৃত্ব বিকাশে নতুন নির্বাহী কমিটিতে অন্তত ১০ শতাংশ পদে নারীদের রাখা হচ্ছে।
দলটিতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটিতে রয়েছে বেগম সরোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান পদে রয়েছৈন বেগম সেলিমা রহমান, রাজিয়া ফয়েজ (মৃত)। তবে উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক পর্যায়ে কোনো নারী সদস্য নেই।
বিএনপিতে দলটির এক সময়ের মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ এখন উজ্জ্বল অবস্থানে। সদ্য সমাপ্ত ৬ষ্ঠ কাউন্সিলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সম্প্রতি রিজার্ভ ব্যাংক কেলেঙ্কারি ঘটনায় শামার উদ্যোগ দলের অধিকাংশ জ্যেষ্ঠ নেতাদের ঐক্যবদ্ধ করেছে। মহাসচিবের কর্মসূচিতে জ্যেষ্ঠ নেতাদের না দেখা গেলেও শামার কর্মসূচিতে প্রায় সবাইকেই এক মঞ্চে দেখা যায়।
বিএনপিতে আরেক জন নেত্রী রয়েছেন, তিনি দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। খালেদা জিয়ার হাত ধরতে অধিকাংশ সময় তাকে দেখা যায়। সম্প্রতি ভারতে গিয়ে ক্ষমতাসীন পার্টি বিজেপির সঙ্গে বৈঠক করে দেশে ফিরেছেন তিনি।
এবার মহান স্বাধীনতা দিবসে বেগম খালেদা জিয়া স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় অনেক জ্যেষ্ঠ নেতাদের পেছনে রেখে খালেদা জিয়ার কাছাকাছি শামাকে দেখা গেছে।
আসন্ন কমিটিতে বিভাগীয় পর্যায়ে একজন সহ-সাংগঠনিক সম্পাদক নারী বাধ্যতামূলক করে দলের গঠনতন্ত্র সংস্কার হয়েছে। আপাতত ৮ বিভাগ থাকলেও বিএনপিতে ১০টি বিভাগের প্রস্তুতি রয়েছে। বিভাগীয় সহ-সাংগঠনিক মহিলা পদে অনেকের নাম আলোচনায় রয়েছে।
ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহিলা পদে প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায় দাস, মহিলা দল নেত্রী নিলুফা ইয়াসমিন।
রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক পদে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, মিসেস কাজী হেনা, মিসেস লাভলী রহমান। প্রস্তাবিত ফরিদপুরে হেলেন জেরিন খান এবং কুমিল্লায় রেহানা আক্তারা রানু এবং সাহানা আক্তার সানু, ফেরদৌস আক্তার ওয়াহিদা। রংপুরে সাহিদা রহমান জ্যোৎস্না, রোজিনা ইসলাম।
চট্টগ্রামে বেগম রোজী কবির, হাসিনা আহমেদ, মা ম্যা চিং। বরিশালে বিলকিস জাহান শিরিন, সিলেটে শাম্মী আক্তার। ময়মনসিংহে নিলুফার চৌধুরী মনি, নুরজাহান ইয়াসমিন। খুলনায় নার্গিস আলী, মানি, চমন আরা আলোচনায় রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ পূর্ণ সাংগঠনিক সম্পাদক পদেও যাবেন।
এ ছাড়াও রাশেদা বেগম হীরা, শাহানা রহমান রানী, সাইমুন বেগম, ইয়াসমিন আরা হক, খালেদা ইয়াসমীন, শাহীনা খান, বেগম রাজিয়া আলিম, রহিমা শিকদার, আফরোজা আক্তার খান রিতা, লায়লা বেগম,মিসেস নুরজাহান ইয়াসমিন, খালেদা পান্না, রওশন আরা ফরিদ, নুরে আরা সাফা, জেবা খানসহ অন্যান্য নারী নেত্রীরা বিএনপিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
নতুন নির্বাহী কমিটিতে নারী সদস্যদের মূল্যায়নের ব্যাপারে কাছে আশা প্রকাশ করেছেন শিরিন সুলতানা ও শামা ওবায়েদ।
নারী নেতৃত্বের বিকাশে বিএনপির উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান।