ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙা জাসদে ঐক্য চান নেতাকর্মীরা

Link Copied!

jasodরংপুর প্রতিনিধি : ‘অনৈক্যে বিপদ, ঐক্যে নিরাপদ’ এই স্লোগানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির রংপুর বিভাগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে কেন্দ্রেীয় নেতাদের প্রতি এ আহ্বান জানান জেলা জাসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জাসদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। জাসদের অনেক নেতাকর্মী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ ও বৈষম্যহীন অর্থনৈতিক ববস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সাম্প্রদায়িক মৌলবাদি শক্তি, জঙ্গিবাদ ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জাসদ দীর্ঘ ৪৪ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।’
গৌতম রায় বলেন, রাজনৈতিক লক্ষ্য অর্জন করার জন্য বিগত ১১ ও ১২ মার্চ ঢাকায় জাসদের কেন্দ্রেীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সৃষ্ট অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে দলে অনৈক্য সৃষ্টি হয়। যে কারণে রংপুরসহ সারাদেশের জাসদ নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীরা মর্মাহত, বিচলিত ও হতাশ হয়ে পড়েছে। এতে করে জাসদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।’
এ সময় জাসদের ইতিহাস ও ঐহিত্য ধরে রাখার জন্য জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যথায় তৃণমুল পর্যায়ে নেতাকর্মীরা গণস্বাক্ষরসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
এ সময় সাবেক জাসদ ছাত্রলীগ নেতা ও রংপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান আল আমিন, গাইবান্ধা জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু, নীলফামারী জেলা জাসদের সহ-সভাপতি হাবিবুর রহমান, দিনাজপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা জাসদের সহ-সম্পাদক ইসমাইল হোসেন বাদল, ঠাকুরগাঁও জেলা জাসদ নেতা মোহাম্মদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
তবে সংবাদ সম্মেলনে রংপুর জেলা জাসদের সভাপতি ও সম্পাদকসহ উল্লেখ্যযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি।
উল্লেখ্য, রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশন শেষে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি করে দলটির একাংশ নতুন কমিটি ঘোষণা করে। নাজমুল হক প্রধানকে কমিটির সাধারণ সম্পাদক এবং মইনুদ্দিন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করা হয়।