ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টকর্মী ধর্ষণে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

rapeসাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে লাভলী এক গার্মেন্টকর্মীকে অপহরণের পর ধষর্ণের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক লায়ন পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাভার থানা পুলিশ তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, গাজীপুর এলাকার এক গার্মেন্ট কর্মীকে অপহরণের পর সাভারের ব্যাংক কলোনির ছাপড়া মসজিদ এলাকায় আটকে রাখে পারভেজ ও তার কয়েকজন বন্ধু। এরপর তাকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে ছাত্রলীগের ওই নেতা।
গার্মেন্টকর্মী ধর্ষণের অভিযোগে রোববার রাতে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা করা হয়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।