ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের কমিটি গঠন
সভাপতি ইসারফ হোসেন ইসা সম্পাদক আলী আজম

Link Copied!

সভাপতি ইসারফ হোসেন ইসা সাধারণ সম্পাদক আলী আজম এবং যুগ্ম সম্পাদক আছাদুজ্জামান

সভাপতি ইসারফ হোসেন ইসা                    সাধারণ সম্পাদক আলী আজম                                  যুগ্ম সম্পাদক আছাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সাধারণ সভা থেকে ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশনের (এফজেএফ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ইংরেজি দৈনিক ডেইলি সান এর সিনিয়র রিপোর্টার ইসারফ হোসেন ইসাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র স্টাফ রিপোর্টার আলী আজমকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ২ জনকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এরা হলেন-দৈনিক অর্থনীতির কাগজ’র মাহমুদ মোর্শেদ চৌধুরী (কাঞ্চন), আরটিভির ডেপুটি চিফ নিউজ এডিটর রাজীবুল হাসান খান। অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক পাঞ্জেরী’র চীফ রিপোর্টার আছাদুজ্জামান, কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক’র জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান, প্রচার সম্পাদক লিডনিউজ২৪.কম এর মামুনূর রশিদ, দপ্তর সম্পাদক দৈনিক আজকের পত্রিকা’র স্টাফ রিপোর্টার মোসাদ্দেক আহমদ বশির, জনকল্যাণ সম্পাদক এশিয়ান টিভির এ এম মাহমুদ লিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার হাবিব রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ। এ ছাড়া নিবার্হী সদস্য করা হয়েছে ৬ জনকে। এরা হলেন- চ্যানেল আই’র সিনিয়র রিপোর্টার ওবায়দুর রশিদ, সমকাল এর সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরণ, ইন্ডিপেন্ডেন্ট টিভির অনিমেশ কর, দৈনিক জনকণ্ঠ এর সিনিয়র রিপোর্টার এম শাজাহান, নিউ এইজ এর রমিও, ঢাকা প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সৈয়দ আমানত আলী।
উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন-দৈনিক সকালের খবর’র সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান, সিনিয়ির সাংবাদিক খন্দকার আতাউল হক, এসএ টিভির এ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টন, বাসস’র মজিবুর রহমান জিতু, দৈনিক প্রতিদিনের সংবাদ’র ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাঈদ খান, ঢাকাটাইমস২৪.কম ও সাপ্তাহিক এই সময়’র সম্পাদক আরিফুর রহমান (দোলন) এবং বাসস’র ওয়াহিদুজ্জামান মিয়া।