নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরা বাজারে মালবাহী ট্রাকের ধাক্কায় শিমুল আহমেদ (২৩) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের বন্ধু তাকিব জানান, দুপুরে শিমুল বাইসাইকেলযোগে রামপুরা বাজার অতিক্রম করার সময় মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিমুল রাজধানীর কড়াইল বস্তিতে থাকতেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রাক এবং এর চালক দু’জনকেই আটক করা হয়েছে।

