ঢাকাWednesday , 30 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বিএনপি নেতা খুন

Link Copied!

MARDERযশোর প্রতিনিধি : যশোরে এক ওয়ার্ড বিএনপির সভাপতি খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমাইল বাজারে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। নিহত ইদ্রিস আলী সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল কাশেম মুন্সির ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, মাগরিবের নামাজের পর সাতমাইল বাজারে ইদ্রিস আলী তার কাঠের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩টি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে আসে। তারা মোটরসাইকেলের ওপর বসে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদ্রিস আলী মারা যান।
তিনি আরো জানান, স্থানীয় আওয়ামী লীগের নান্নু গ্রুপের সঙ্গে ইদ্রিস আলীর বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের দায়িত্ব থাকা কোতোয়ালি থানার কনেস্টবল রুহুল আমিন জানান, ইদ্রিস আলীর তিনটি গুলি লেগেছে। এরমধ্যে বুকের বাম পাশে দুটি এবং একটি মাথায় গুলি লাগে।
উল্লেখ্য, ইদ্রিস আলী এক সময় চরমপন্থি বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এমএল) এর সক্রিয় সদস্য ছিলেন। ১৯৯৮ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন করতেন তিনি।