ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু নির্যাতন হলেই মামলা

Link Copied!

sisuনিজস্ব প্রতিবেদক : প্রতিনিয়তই দেশের কোথাও না কোথাও নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। পুলিশ প্রশাসনের সব পদক্ষেপকে ব্যর্থ করে দেশের আনাচে-কানাচে চলছে শিশু নির্যাতনের মতো নির্মম ঘটনা। অপরদিকে নির্যাতনকারীরাও থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।
এমতাবস্থায় যেকোনো জায়গায় শিশু নির্যাতনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আন্তঃমন্ত্রণালয়। একই সঙ্গে মামলা দায়েরকারীকে যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যার প্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয়ের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশু নির্যাতন রোধে গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে:
১. জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিমাসে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় নারী ও শিশু নির্যাতন ও হত্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করবেন।
২. উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রতিটি এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধি, এনজিও কর্মী, কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ, নারী ও শিশু নির্যাতন ও হত্যা বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
৩. শিশুশ্রম রোধে বিশেষ সার্ভিস দিতে হবে। শিশুশ্রম রোধকল্পে আইনের বাধ্যবাধকতার আওতায় আনয়নের লক্ষ্যে একটি প্রেম ওয়ার্ক দাঁড় করতে হবে।
৪. প্রতি শুক্রবার জুমার নামাযের পূর্বে ইমামগণ পারিবারিক সৌহার্দ সৃষ্টি, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি, পারিবারিক নির্যাতন রোধের বিষয়ে আলোচনা করবেন।
৫. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে শিশু নির্যাতনের বিষয়ে নিয়মিত মনিটরিং কমিটি গঠন করতে হবে।
৬. শিশু নির্যাতন ও হত্যা রোধকল্পে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আরো উদ্যোগী হতে হবে।
৭. স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৮. সর্বোপরি শিশু হত্যা তথা যেকোনো নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. হাজেরা খাতুন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব উম্মে কুলসুম, শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রণালয়ের উপ-সচিব জাহানারা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহজাহান আলী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. রেজাউল করিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হোসনে আরা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস প্রমুখ।