ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তরে মতবিনিময় সভা

Link Copied!

যুব উন্নয়ন অধিদপ্তরে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ -ছবি পাঞ্জেরী

যুব উন্নয়ন অধিদপ্তরে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ  -ছবি পাঞ্জেরী

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরে আজ ৬ জানুয়ারি বুধবার অধিদপ্তরের সামগ্রিক কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আখতার উদ্দিন আহমেদ অধিদপ্তরের প্রকল্পগুলো মনিটরিংয়ের উপর গুরুত্বারোপ করে প্রশিক্ষিত যুবদের উৎপাদিত পণ্য সম্প্রসারণ ও বিপণনের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা কার্যক্রমের ন্যায় বিপণনকেন্দ্র চালু করার পরামর্শ দেন। এ সময় তিনি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ক্রেডিট সুপারভাইজারদের কিস্তিতে মোটর সাইকেল প্রদানসহ কর্মী পুরস্কার প্রদানের আহ্বান জানান। এ ছাড়া, উন্নত প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণের সংখ্যা বৃদ্ধির ওপরও জোর দেন সচিব। এ সময় তিনি মাদকমুক্ত সমাজ গঠন ও মানব পাচার প্রতিরোধসহ জঙ্গি দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরিশেষে অধিদপ্তরের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন সচিব।
স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আনোয়ারুল করিম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৪৬ লাখ ২৬ হাজার বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যার মধ্যে ২৪ লাখ প্রশিক্ষিত যুব কর্মসংস্থানে নিয়োজিত হয়েছেন। এ ছাড়া, ঝড়ে পড়া প্রশিক্ষণার্থীদের রিফ্রেশার প্রশিক্ষণের মাধ্যমে কর্মে নিয়োজিত করার প্রক্রিয়া অব্যাহত আছে। এ সময় তিনি বলেন, অধিদপ্তরের সামগ্রিক কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকলে যুব কার্যক্রমে গতিশীলতা আরো বৃদ্ধি পাবে যার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় পাওয়ার পয়েন্টে যুব উন্নয়ন অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো, প্রশিক্ষণ, ঋণ ও আত্মকর্মসংস্থান বিষয়ক কার্যক্রম উপস্থাপন করা হয়। অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।