ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যর্থতার গ্লানি থেকে বের হতে পারবে না খালেদা

Link Copied!

tofayel-ahmed_নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ব্যর্থতার গ্লানি থেকে আপনি আর বের হতে পারবেন না। আপনাকে ধুঁকে ধুঁকে শেষ হতে হবে। ৫ জানুয়ারি নির্বাচন না করে আপনি অনুশোচনা করুন।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রাসেল স্কায়ারে ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা-তারেকের কারণেই আজ বিএনপি নামক দলিটি ধ্বংসের পথে। তিনি ৫ জানুয়ারি নির্বাচন করেননি। অথচ তিনি উপজেলা নির্বাচন সিটি নির্বাচন এবং সর্বশেষ পৌর নির্বাচন করেছেন। কিন্তু পৌর নির্বাচনে খালেদার জ্বালাও-পোড়াও-সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জনগণ জবাব দিয়েছে।’
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে এ দেশে গণতন্ত্র থাকতো না। মার্শাল ল’ জারি হতো, তখন আমরাও সমাবেশ করতে পারতাম না বিএনপিও করতে পারতো না।’ পৌর নির্বাচনে সরকারের অধীনে নির্বাচনে এসে বিএনপি নাকে খত দিয়ে ভুল স্বীকার করেছেন বলেও তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সভা-সমাবেশ করবেন, তাতে সমস্যা নেই। কিন্তু জ্বালাও-পোড়াও-নৈরাজ্য করলে আপনার কালো হাত ভেঙে দেয়া হবে। আওয়ামী লীগ কী জিনিস বঙ্গবন্ধুর সৈনিক কী জিনিস আপনি জানেন না। আপনাকে জামায়াত ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথে আসতে হবে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পৃথিবীতে একটি পথ হচ্ছে- নির্বাচনে পথ, গণতন্ত্রের পথ, সংবিধানের পথ। আওয়ামী লীগ সব করতে রাজি কিন্তু জনগণের অধিকার হরণ করতে রাজি নয়। আর অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতায় আসে তাহলে বিচারের ম্যাধমে তার ফাঁসি হবে।’
আওয়ামী লীগ কখনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেছেন তিনি।
সভাপতির বক্তব্যে শেখ সেলিম বলেন, ‘বিএনপি-জামায়াত একটি জঙ্গি দল। সন্ত্রাসী এই জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। এদের সঙ্গে কিসের বৈঠক? অন্য দেশে জঙ্গি ও সস্ত্রাসী দলগুলোর যেভাবে বিচার হয়েছে সেভাবে তাদেরও বিচার হবে।’
তিনি বলেন, ‘এদেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর এরা মুক্তিযুদ্ধকে অসম্মান করছে।’
সেলিম আরো বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। এদের মুখে গণতন্ত্র মানায় না। এরা অস্ত্রের মুখে ক্ষমতা দখল করেছে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।