ঢাকাTuesday , 5 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোটবিহীন সংসদ ভেঙে ৬ মাসের মধ্যে নির্বাচন দাবি

Link Copied!

EC1নিজস্ব প্রতিবেদক : ভোটবিহীন সংসদ ভেঙে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন চায় স্বতন্ত্র জাতীয় সংসদ নির্বাচনী ফোরাম নামে একটি সংগঠন।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক ডা. আশরাফ আলী মোল্লা।
তিনি বলেন, ‘যদি ২০১৯ সাল পর্যন্ত এই ভোটারবিহীন সংসদ দিয়ে দেশ চালাতে চান তবে আমরা যারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় জোটের নির্বচন প্রতিহতের বিরুদ্ধে আপনাকে সহযোগিতা করে স্বতন্ত্র মনোনয়ন দাখিল করেছিলাম, তাদের হাতে আগামী আড়াই বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করুন।’
এছাড়া বর্তমান সংসদে, যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তারাসহ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোনো দিনই তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করতে না পারে সে জন্য আইন পাশের আহ্বান জানান।
এর আগে তিনি সাংবাদিকদের সামনে এক দীর্ঘ বক্তৃতা উপস্থাপন করেন।