ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে ফিরতে চান কর্নেল অলি

Link Copied!

Oliচট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিএনপিতে ফিরে যাবার ইচ্ছা পোষণ করেছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম। তবে সেই জন্য বিএনপিকেও এলডিপির বেশ কিছু দাবি মানতে হবে বলে জানিয়েছেন তিনি।
রোবাবার সকালে চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড়ের নিজ বাসায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এলডিপি চেয়ারম্যান বলেন, ‘এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যাবার জন্য এখনো সেই রকমের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি। তবে বেশ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আমার বাসায় গিয়ে বিএনপিতে একীভূত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এটি সেই পর্যন্তই সীমাবদ্ধ। বিয়ষটি নিয়ে বিএনপি চেয়ারপারসন কিংবা দলটির মহাসচিব কেউই আমার সাথে এ বিষয়ে কোনো কথা বলেননি। সেকারণে আমিও বলতে পারছিনা, আমরা বিএনপিতে একীভূত হচ্ছি।’
তিনি আরো বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। তারা হচ্ছে আমেরিকার মত বড় দেশ আর আমরা হচ্ছি ভূটানের মত ছোট দেশ। সেই হিসাবে আমিতো আর বিএনপিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান হয়ে যাব সেটি না। তবে আমাদের দলেও বেশ কয়েকজন বড় মাপের নেতা রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তাদের মনোনয়নের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সেখানে আমারও একটা সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে হবে। আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তখন সেটি আমাদের দলীয় ফোরামে আলোচনার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’
সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন এলডিপি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট কপিল উদ্দিন, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।