ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৯৫ পাকিস্তানির বিচারের দাবিতে কর্মসূচি

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : একশ ৯৫জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে রাজধানীর মতিঝিলে আগামী রোববার সমাবেশ ও গণমিছিলের ঘোষণা দিয়েছে  আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলরুমে অনুষ্ঠিত সভায় সংগঠনটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় জানানো হয়, একশ ৯৫জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে আগামী রোববার বিকেল ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় এ সভায়।
যুদ্ধাপরাধে অভিযুক্ত ১৯৫ পাকিস্তানির বিচার করতে পাকিস্তান সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান শাজাহান খান।
তিনি বলেন, পাকিস্তান সরকার বিচারের উদ্যোগ না নিলে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পাকিস্তানিদের প্রতীকী বিচার অনুষ্ঠিত হবে।
এই প্রতীকী গণবিচারে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার অনুরোধও জানান মন্ত্রী।
এর আগে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটি ঘোষণা করা হয়। শাজাহান খানকে আহ্বায়ক করে গঠিত পাঁচশ এক সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হলেন- সাংবাদিক আবেদ খান, শিরীন আখতার এমপি, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া ও ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। সদস্য সচিব মুক্তিযোদ্ধা ওসমান আলী, সহকারী সদস্য সচিব অভিনেত্রী শমী কায়সার ও সাংবাদিক অঞ্জন রায়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, কবির আহম্মেদ খানসহ আরও অনেকে।