ঢাকাSaturday , 2 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ-বিএনপি’র বিরল ভালোবাসা!

Link Copied!

a.legueসিলেট প্রতিনিধি : রাজনীতির মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি। এ দুই দলের সংঘর্ষ আর হানাহানির খবরও কম দেখেনি মানুষ। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে দুদলের প্রধান শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকেও দেখা গেছে কথার আক্রমণে প্রতিপক্ষকে ঘায়েল করতে। তবে দেশের অন্যসব জায়গা থেকে সিলেট কিছুটা ভিন্ন সবসময়ই। সিলেটের রাজনীতিতে সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। ওই ঐতিহ্যকে ধারণ করেন সিলেটের রাজনীতি অঙ্গণের নেতারা। ইতোমধ্যে একাধিকবার এমন শত উদাহারণ দেখিয়েছেন সিলেটের রাজনীতি অঙ্গনের শীর্ষ নেতারা।
বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে নগরীতে এক রিকশায় ঘুরে উন্নয়ন কাজে সহযোগিতাও করেছেন। গতকাল শুক্রবার বিকেলেও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে মুগ্ধ হয়েছেন নগরবাসী।
সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক ফ্রেমেই বন্দি হয়েছেন আওয়ামী লীগ-বিএনপি’র শীর্ষ নেতারা। একে অপরকে খাইয়েছেন কেক। একসঙ্গে হেটেছেন র‌্যালিতেও। এটাই যেন স্বপ্নের সোনার বাংলার একটুকরো চিত্র হয়ে দাঁড়িয়েছিল। এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আপ্লুত করেছে উপস্থিত সবাইকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতে নগরীতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সিলেট কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শুধু হয় কেক কাটা অনুষ্ঠান। সেখানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সিলেটভিউ২৪ডটকম’র প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটেন।
কেক কেটেই তিনি প্রথমেই তিনি সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ দিদার আলম নবেলকে কেক খাওযান। এরপরই তিনি সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামন সেলিমকে কেক খাওয়ান। এ সময় হাসি-টাট্টায় মেতে ওঠেন নেতাকর্মীরা। পাশে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদও যোগ দেন তাতে। এরপর আসাদ আহমদকেও কামরান কেক খাওয়ান। এভাবে মহানগর বিএনপি নেতা আজমল বখত সাদেকসহ অন্যান্যদেরও কেক খাওয়ান কামরান।
শুধু কামরানই নয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদও বিএনপি নেতাদের কেক খাওয়ান।
এদিকে, আওয়ামী লীগ নেতাদের দেয়া কেক খাওয়ার পর বিএনপি নেতারাও আওয়ামী লীগ নেতাদের কেক খাওয়ান। আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের এমন ‘প্রেমে’ অনেকেই মুগ্ধ হয়েছেন।
পাশ থেকে একজনতো বলেই ফেললেন, ‘ইস, সারাটা দেশ যদি এমন হতো।’
পাশের আরেক যুবক আবুল কালাম বললেন, ‘সিলেটের রাজনীতিবিদদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের রাজনীতিবিদরা পরস্পরের প্রতি একটু সম্মানবোধ জাগালেই এটা সম্ভব। আর রাজনৈতিক সম্পর্ক হানাহানির না হয়ে বন্ধুত্বের হলে আমাদের উন্নতি কেউ ঠেকাতে পারবে না।’
প্রসঙ্গত, গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, বেলুন ওড়ানো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পাঠক-শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।