ঢাকাFriday , 1 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কায়িক পরিশ্রমে স্তন ক্যানসারের ঝুঁকি হ্রাস

Link Copied!

Exerciseস্বাস্থ্য ডেস্ক : প্রযুক্তির কল্যাণে সব কিছুতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সৌখিন নারীরা সুযোগ পেয়েছে কায়িক পরিশ্রম কমিয়ে সুখ সাচ্ছন্দ্য করার। বর্তমানে অসংখ্য নারী স্তন ক্যানসারের ঝুঁকিতে ভুগছেন বলে তথ্য মিলেছে এক গবেষণায়। গবেষণাটি ব্রিটেনের ক্যানসার গবেষণা ইন্সটিটিউশনের সহযোগিতায় পরিচালিত হয়।
গৃহস্থালির কাজকর্ম, নিয়মিত হাঁটাচলা করা বা বাগানের কাজে যারা নিজেদের ব্যস্ত রাখতে পারেননি তারা এধরণের ঝুঁকিতে বেশি আছেন। স্তন ক্যানসার নিয়ে পরিচালিত সবচেয়ে বড় গবেষণার পর ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন অব ক্যানসার (ইপিআইসি) তাদের রিপোর্টে এমনটাই দাবি করেছে।
ব্রিটেনের ক্যানসার গবেষণার সহযোগিতায় পরিচালিত এ সমীক্ষায় দেখা গেছে, যেসব নারী অন্য সাধারণের চেয়ে বেশি কায়িক পরিশ্রম করেন তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়।
সমীক্ষায় স্তন ক্যানসারে আক্রান্ত আট হাজার নারীর খাদ্যাভ্যাস, জীবনাচরণ এবং তাদের রোগব্যাধির ইতিহাস নিয়ে বিশ্লেষণ করা হয়। গবেষকরা দেখেছেন, পরিশ্রম বিমুখ নারীদের চেয়ে পরিশ্রমী নারীর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৩ ভাগ কম। আর যেসব নারী মোটামুটি পরিশ্রমের কাজ করেছেন তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা আট ভাগ কমে গেছে।
এ সমীক্ষায় আরও বলা হয়েছে, নিয়মিত শারীরিক পরিশ্রম প্রতি বছর বৃটেনের ৩ হাজার নারীকে ক্যানসারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করছে। তাই বৃটিশ সরকারের পক্ষ থেকে নারীদের প্রতি পরামর্শ, সুস্থ থাকতে প্রতিটি নারীকে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট করে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা উচিৎ।