মৌলভীবাজার প্রতিনিধি : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির দুর্গখ্যাত মৌলভীবাজারের ৪ পৌরসভাকে বিএনপির কবল থেকে পুনরুত্থান করলো আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীরা।
রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে মৌলভীবাজার সদর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফজলুর রহমান ১৩ হাজার ৬৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ওলিউর রহমান পেয়েছেন ৭ হাজার ৫৫০ ভোট।
কুলাউড়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শফি আলম ইউনুছ ৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।
কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জুয়েল আহমদ ৩ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া হাবীব বিপ্লব পেয়েছেন ২ হাজার ৮৬০ ভোট।
বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল ইমাম চৌধুরী কামরান ৪ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কাছের প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী খিজির আহমদ পেয়েছেন ২ হাজার ৫৭৭ ভোট।
স্ব স্ব পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা বিজয়ীদের তথ্য নিশ্চিত করেছেন।

