ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট-খাটো সংঘাত নির্বাচনেরই অংশ

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : ছোট-খাটো সংঘাত নির্বাচনেরই অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. নাসিম।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হারমনি হলে সেবা পরিদপ্তর (পিআইএমএস) ও বাংলাদেশ নার্সিং কাউন্সিলের ওয়েবসাইট, রেজিস্ট্রেশন ডেটাবেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
উত্তেজনা ছাড়া নির্বাচন হয় না উল্লেখ করে তিনি আরো বলেন, এতো দিন পর নৌকা-ধানের শীষের লড়াই। উত্তেজনা তো থাকবেই। উত্তেজনা ছাড়া নির্বাচন হয় না। উত্তেজনার কারণে ছোটোখাটো সংঘাত হতেই পারে। এ ধরনের সংঘাত ছাড়া কোথাও নির্বাচন হয় না। ছোটখাটো সংঘাত নির্বাচনেরই অংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ও কানাডিয়ান হাই কমিশনার বিনোয়েত পিয়ের লাঘামে।