ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি’র অহেতুক অভিযোগ

Link Copied!

a.legueনিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচনকে বিতর্কিত করার জন্যই বিএনপি অহেতুক অভিযোগ করছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সকাল ১০টায় ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির ভাল লাগছেনা। তাই সুর ওঠার আগেই বিএনপি মাইক দিয়ে অহেতুক অভিযোগ ‍শুরু করে দিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা।’
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা জাতিকে আহ্বান করেছি। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের দলের পক্ষে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে। বিএনপি ঢালাও অভিযোগের কোন ভিত্তি নেই।’