ঢাকাWednesday , 30 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ পর্যায়ে এসে বিএনপি ত্রাস সৃষ্টি করেছে

Link Copied!

Ht-imamনিজস্ব প্রতিবেদক : হেরে যাওয়ার সম্ভাবনা দেখে পৌরসভা নির্বাচনের শেষ পর্যায়ে এসে বিএনপি ত্রাস সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং কমিটির প্রধান এইচ টি ইমাম।
বুধবার বিকেল পৌনে চারটার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থানরত আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং টিমের হয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘২৩৪টি পৌরসভার মধ্যে ১৮টি পৌরসভায় বিএনপি কর্মীরা সহিংসতা চালিয়েছে। তারা কেন্দ্র দখল, ভোটে বাধা প্রদান, প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি, কেন্দ্র দখল করে সিল মেরে পৌর নির্বাচনে ত্রাস সৃষ্টি করেছে।’
এইচটি ইমাম বলেন, ‘১৮ টি পৌরসভায় এতো ত্রাস সৃষ্টি হয়েছে যে, শেষতক মাধবদি পৌরসভার নির্বাচন স্থগিত করার চিন্তাভাবনা করছে ইসি।’
আজ সকাল থেকেই ইসি কার্যালয়ে অবস্থান করছে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচন মনিটরিং টিম। কিছুক্ষণ পরপরই তারা সাংবাদিকদের ব্রিফ করছিলেন।