নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া পৌর নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় পার্টি।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে এসে দলের প্রতিনিধি দলের নেতারা এ কথা জানান।
তারা বলেন, বিভিন্ন স্থানে ১৭৬টি কেন্দ্র থেকে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর সমর্থকরা তাদের দলের পোলিং অফিসারদের বের করে দিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে তারা দেখেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না।
নির্বাচন বর্জনের কোনো সিদ্ধান্ত নেই দলটির। তবে কুয়াকাটার একজন মেয়র প্রার্থী ব্যক্তিগতভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রতিনিধি দলে ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ও সাঈদুর রহমান টেপা।

